×

বিনোদন

আলো ঝলমলে পর্দায় শুরু কান চলচ্চিত্র উৎসব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৭:৫০ পিএম

আলো ঝলমলে পর্দায় শুরু কান চলচ্চিত্র উৎসব

ছবি : সংগৃহীত

বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব আবারও পর্দা উঠিয়েছে। ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কান এখন চলচ্চিত্র অঙ্গনের কেন্দ্রবিন্দু, যেখানে আগামী কয়েকদিন ধরে চলবে সিনেমা, তারকা ও সৃজনশীলতার বর্ণাঢ্য উৎসব।

মঙ্গলবার (১২ মে) শুরু হওয়া এবারের ৭৯তম আসর চলবে ২৩ মে পর্যন্ত। উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হয় ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি পরিচালিত দ্য ইলেকট্রিক কিস। একই সঙ্গে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য অনারারি পাম দ’অর সম্মাননা পাচ্ছেন পিটার জ্যাকসন ও বারবারা স্ট্রাইস্যান্ড।

এবার মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ২২টি চলচ্চিত্র। ইউরোপ ও এশিয়ার নির্মাতাদের শক্তিশালী উপস্থিতি ইতোমধ্যেই আলোচনায় এসেছে। বিশেষভাবে নজর কাড়ছে দক্ষিণ কোরিয়ার না হোং জিনের হোপ এবং ইরানি নির্মাতা আসগর ফারহাদির প্যারালাল টেলস।

এছাড়া আলোচনায় আছে জেমস গ্রের পেপার টাইগার, পেদ্রো আলমোদোভারের আমার্গা নাভিদাদ এবং হিরোকাজু কোরে-এদার শিপ ইন দ্য বক্স।

এবারের জুরিপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা পার্ক চ্যান-উক। কানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কোরীয় পরিচালক এই দায়িত্ব পেলেন।

তার সঙ্গে বিচারকের দায়িত্বে আছেন ডেমি মুর, রুথ নেগা, ক্লোয়ে ঝাও এবং স্টেলান স্কার্সগার্ডসহ আরও অনেকে। এবারের আসরে মধ্যপ্রাচ্য ও এশিয়ার চলচ্চিত্রগুলোর অংশগ্রহণও বিশেষভাবে আলোচনায় এসেছে।

নারী অধিকার, যুদ্ধ, মানবিক সংকট ও সামাজিক পরিবর্তনকে কেন্দ্র করে নির্মিত একাধিক সিনেমা বিভিন্ন বিভাগে জায়গা পেয়েছে। বিশেষ করে ফিলিস্তিন, লেবানন, মরক্কো ও সিরিয়ার নির্মাতাদের কাজ আন্তর্জাতিক সমালোচকদের দৃষ্টি কাড়ছে।

দক্ষিণ এশিয়ার জন্যও এবারের আসর গুরুত্বপূর্ণ। ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়া ক্রিটিকস উইক বিভাগের জুরিপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। নেপালের নির্মাতা অবিনাশ বিক্রম শাহর এলিফ্যান্টস ইন দ্য ফগ প্রথমবারের মতো কানের মঞ্চে জায়গা পেয়েছে।

ভারত থেকে অংশ নিচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট ও করণ জোহরসহ একাধিক তারকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাস্থ্যসেবা নিশ্চিতে চরাঞ্চলে হাসপাতাল গড়ে তোলা হবে

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিতে চরাঞ্চলে হাসপাতাল গড়ে তোলা হবে

এআই দিয়ে আপত্তিকর ছবি বানিয়ে চাঁদা আদায়, অতঃপর...

এআই দিয়ে আপত্তিকর ছবি বানিয়ে চাঁদা আদায়, অতঃপর...

নাতনিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দাদির

নাতনিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দাদির

বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার সময় বিএসএফকে প্রতিহত করল এলাকাবাসী

বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার সময় বিএসএফকে প্রতিহত করল এলাকাবাসী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App