×

রাজনীতি

নাহিদ ইসলাম

সংসদকে ফ্যাসিবাদমুক্ত রাখতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৬:৪৩ পিএম

সংসদকে ফ্যাসিবাদমুক্ত রাখতে হবে

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংসদকে ফ্যাসিবাদ ও তার দোসরদের হাত থেকে মুক্ত রাখতে হবে, কারণ এই সংসদ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, জুলাই গণহত্যার বিচার এবং বিগত সরকারের আমলে হওয়া গুম ও খুনের কঠোর বিচার করতে হবে।

আরো পড়ুন: সংসদের শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধে দণ্ডিত ৭ নেতার নাম

‘জুলাই মানেই নতুন বন্দোবস্ত, জুলাই মানেই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা’ -উল্লেখ করে নাহিদ বলেন, ‘সেদিন শাহবাগ থেকে ছাত্র-জনতার মিছিল নিয়ে আমরা এই সংসদ প্রাঙ্গণে এসেছিলাম এবং এ ভবনকে ফ্যাসিস্টমুক্ত করেছিলাম। আজ গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এখানে কথা বলতে পারাটা মহান আল্লাহর অশেষ রহমত।’

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র, শ্রমিক, কৃষক, আলেম সমাজ, নারী সমাজ ও প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন নাহিদ ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App