×

ঢাকা

মাদক মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, ৩ পুলিশ প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক, গাজীপুর

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম

মাদক মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, ৩ পুলিশ প্রত্যাহার

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে অপহরণ, মারধর ও মাদক মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে তিন পুলিশ সদস্যকে কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার (এসি) আবু নাসের আল-আমিন বিকেলে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকালে তাদেরকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারকৃতরা হলেন কোনাবাড়ি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজুল হক, কনস্টেবল নাজমুল হোসেন এবং মামুন হোসেন।

ভুক্তভোগী দেলোয়ার হোসেনের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রেসের ব্যবসা করেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে তিনি রুবেল ফিলিং স্টেশনের কাছে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় একটি সিএনজিতে থাকা কয়েকজন ব্যক্তি তাকে জোর করে সিএনজিতে উঠিয়ে নেয়। পরে কোনাবাড়ী বাইমাইল (হরিণচালা) এলাকার কাশেম কটনের পূর্ব পাশে নির্জন স্থানে নিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে। সেখানে একটি পলিথিনে থাকা ইয়াবা ট্যাবলেট দেখিয়ে তাকে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখায়। এসময় তার কাছ থেকে নগদ ২৮ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেয় অভিযুক্ত ওই তিন পুলিশ সদস্য।

সিএনজিতে থাকা সিফাত নামের এক যুবককেও আটক রাখা হয়। তার মোবাইলে অনলাইন জুয়ার অ্যাপ থাকার অভিযোগে তাকেও তুলে এনে ভয়ভীতি দেখানো হয় এবং তার কাছ থেকেও টাকা আদায়ের চেষ্টা করা হয়। একপর্যায়ে ব্যবসায়ী তার ভাইয়ের মাধ্যমে মোবাইলে ২ হাজার ৪০০ টাকা নিয়ে আসেন। পরে ভুক্তভোগী ব্যবসায়ী সিএনজি চালকের সাথে বাইমাইল মসজিদ মার্কেট এলাকায় গিয়ে তার মোবাইল ব্যাংকিং (বিকাশ) অ্যাকাউন্ট থেকে আরও প্রায় ৭ হাজার ২০০ টাকা উঠিয়ে নিয়ে আসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App