×

রাজনীতি

নওগাঁ

আওয়ামী লীগ কার্যালয়ে বাজলো ৭ই মার্চের ভাষণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম

আওয়ামী লীগ কার্যালয়ে বাজলো ৭ই মার্চের ভাষণ

ছবি: সংগৃহীত

‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের নওগাঁ জেলা কার্যালয়ে বাজানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ঘণ্টা ব্যাপী সরিষা হাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের ভাঙা ও পরিত্যক্ত কার্যালয় থেকে ভাষণটি প্রচারিত হয়।

পরে দলটির জেলার কয়েকজন নেতাকর্মী ভাষণ প্রচারের ভিডিও তাদের নিজ নিজ ফেইসবুকে পোস্ট করেন।

জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও ভিডিওটি প্রকাশ করা হয়।

আরো পড়ুন: ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক

ভিডিওতে দেখা যায়, নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় ছোট্ট একটি হ্যান্ড মাইক থেকে বঙ্গবন্ধুর ভাষণটি বাজানো হচ্ছে।

তবে সেখানে মাইকটি কার নেতৃত্বে কখন লাগানো হয়েছে এই বিষয়ে কেউ বলতে পারেনি। দলের কোনো নেতাকর্মীকেও সেখানে দেখা যায়নি।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি নিয়ামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে যাবার আগেই কে বা কারা ওই হ্যান্ডমাইকটি খুলে নিয়ে যান। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App