×

রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস

ছবি : সংগৃহীত

গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দু্ইটায় দলটির পুরানা পল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল কারচুপি এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে দলের অবস্থান পরিষ্কার করতেই এ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক ঢাকা-১৩ আসনে ভোট গণনার সময় ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে দাবি করে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন।

সবশেষ গতকাল রোববার ঢাকা-১৩ আসনে মামুনুল হকের প্রতিদ্বন্দ্বি এবং বর্তমানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করা হবে’ বলে মন্তব্য করার পর বাংলাদেশ খেলাফত মজলিস ওই বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App