×

রাজনীতি

রুমিন ফারহানা

‘বিএনপি দেওয়া ট্যাগে কিচ্ছু যায় আসে না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম

‘বিএনপি দেওয়া ট্যাগে কিচ্ছু যায় আসে না’

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়নের) সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যখন যে সরকার বা দল ক্ষমতায় থাকে সে তার মতো করে ইতিহাস রচনা করে। ইতিহাস বিকৃত করার কারণে আমরা হয় দেবতা না হয় ইবলিশের কথা পাই। সাধারণ কোনও মানুষের কথা পাই না।

আপনাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন, বিএনপি কাকে কী ট্যাগ দিলো তাতে কিচ্ছু যায় আসে না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এদিন বেলা সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় তিনি বিএনপির উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন। এর আগে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক শহীদ দিবসের আলোচনায় অংশ নেন।

শুক্রবার রাতে তাকে শহীদ মিনারে ফুল দিতে বাঁধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টিকে বিএনপি যদি বিচ্ছিন্নভাবে, ইনগোর করতে চায় তাহলে তাদের জন্য ভালো হবে না। এটা আমার পরিষ্কার বার্তা।

তিনি আরও বলেন, একটা আসনে এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দিলে সব আসনেই সেটা ছড়িয়ে পড়বে। এতে সারা দেশে অরাজকতা সৃষ্টি হবে।

জানা গেছে, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহীদ মিনারে ফুল দিতে গেলে বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে ফুল না দিয়েই সেখান থেকে ফিরতে হয় রুমিন ফারহানাকে। এ অবস্থায় শনিবার তার আশুগঞ্জ আগমনকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চাপা উত্তেজনা বিরাজ করে আশুগঞ্জে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেলা ১১টায় শহীদ দিবসের আয়োজনে রুমিন ফারহানা অংশ নেওয়ার কথা। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। বেলা পৌনে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দুই চার জনের আনাগোনা। ১০টা ৫৫ মিনিটে তিনটি গাড়িতে করে পুলিশ আসে। হেঁটে হেঁটে উপজেলা পরিষদের দিকে ঢোকেন জন ত্রিশেক পুলিশ। গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যদেরকেও আসতে দেখা যায়। আসে ফায়ার সার্ভিসের একটি দল। তবে সোয়া ১১টা নাগাদ উপজেলা পরিষদ মিলনায়তন বন্ধ ছিল। ২০-৩০ জন সাধারণ মানুষ ও কয়েকজন অফিসারকে দেখা যায়। বেলা ১১টা ৩৫ মিনিটে ব্যারিস্টার রুমিন ফারহানা উপজেলা পরিষদে প্রবেশ করেন।

আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হেনা মো. মোস্তফা রেজা জানান, সরাইলে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত কিছু এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। থানার পাশাপাশি পুলিশ লাইন্স থেকেও পুলিশ এসেছে। এছাড়া ডিবি পুলিশ ও আনসার রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App