×

রাজনীতি

চরমোনাই পীর

ইলেকশন মেকানিজম হয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম

ইলেকশন মেকানিজম হয়েছে

ছবি: সংগৃহীত

১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচন ঘিরে ইলেকশন মেকানিজম নিয়ে অসংখ্য অভিযোগ উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ইলেকশন মেকানিজম নিয়ে ওঠা অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘কলঙ্ক তিলক’ হয়ে আছে।

তিনি বলেন, ‘দেশে পরপর তিনটি জাতীয় নির্বাচনে সীমাহীন জালিয়াতির ফলে সৃষ্ট স্বৈরতন্ত্র উৎখাতের জন্য চব্বিশে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিলো। অনেক ত্যাগ, রক্ত ও জীবনের বিনিময়ে স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিলো।’

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আমরা স্বৈরাচারের সঙ্গে চিরতরে স্বৈরতন্ত্রের বিলোপ চেয়েছিলাম। কিন্তু আক্ষেপের বিষয় হলো, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচন ঘিরে ইলেকশন মেকানিজম নিয়ে অসংখ্য অভিযোগ উঠেছে।’

তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন প্রার্থীর কাছ থেকেও অভিযোগ এসেছে, অনেক বুথে এজেন্ট বের করে দেওয়া, ভয়ভীতি দেখানো, ভোট গণনায় ছলচাতুরিসহ নানা ধরনের অনিয়ম হয়েছে। নির্বাচনের অনিয়ম রোধে এত রক্ত ও জীবনের পরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আগের ঘটনার পুনরাবৃত্তি জাতিকে হতাশ করেছে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাব, নির্বাচনের অনিয়ম সংক্রান্ত সব অভিযোগ নির্মোহভাবে তদন্ত করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

সভায় অংশ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা এবং দলের জেলা সভাপতি ও সেক্রেটারিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App