×

রাজনীতি

শহীদ মিনারে জামায়াতে ইসলামীর শ্রদ্ধা, যা বললেন ববি হাজ্জাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ এএম

শহীদ মিনারে জামায়াতে ইসলামীর শ্রদ্ধা, যা বললেন ববি হাজ্জাজ

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

শহীদ মিনারে জামায়াতে ইসলামীর প্রথমবার শ্রদ্ধা জানানোয় সাধুবাদ জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

শুক্রবার দিবাগত রাতে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথমবার শহীদ মিনারে এসেছে, সেজন্য তাদের সাধুবাদ জানাই। সবাই ভুল বুঝতে পারে। ভুল যদি তারা মুছে ফেলে নতুন করে আবার শুরু করতে চায়, তাহলে সে শুরু করার জন্য তাদের সাধুবাদ জানাই।’

নতুন সরকারের অধীনে শ্রদ্ধা জানানো নিয়ে ববি হাজ্জাজ বলেন, এত বছর পর আমরা নির্বাচিত সরকারের অধীনে আজকে আমাদের শহীদদের শ্রদ্ধা জানাতে আসলাম, এটা খুবই আনন্দের যে, আমি প্রথমে মন্ত্রিপরিষদের অংশ হয়ে শ্রদ্ধা জানিয়েছি, ফুল দিয়েছি। এরপর আমাদের দলের অংশ হয়ে দিয়েছি। এটা অত্যন্ত আনন্দের।

তিনি আরো বলেন, এর আগে প্রত্যেক বছর দিয়েছি। কিন্তু এবার আনন্দটা অনেক বেশি। কারণ, এবার আমরা আসলেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে শ্রদ্ধা জানাতে পেরেছি।

নিজ নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমার এলাকায় ঢাকা-১৩ তে মোহাম্মদপুর, যে জায়গাটার একটা বদনাম আছে আইনশৃঙ্খলা নিয়ে, সেই বদনামগুলো খুব তাড়াতাড়ি আমরা মুছে ফেলব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

রুদ্ধশ্বাস অভিযান মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App