×

রাজনীতি

শহীদ মিনারে ফুল দিতে বাধা

বিএনপির উদ্দেশে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ এএম

বিএনপির উদ্দেশে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় বিএনপির একাংশের হামলার শিকার হওয়ার পর তিনি ক্ষোভ প্রকাশ করেন।

রুমিন ফারহানা অভিযোগ করেন, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ১২টা ১ মিনিটে তারই সবার আগে ফুল দেয়ার কথা ছিল। কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী তার ও তার সমর্থকদের ওপর রীতিমতো হামলা চালায়। 

তিনি বলেন, আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার মতো অবস্থা তৈরি করা হয়। আমার একজন কর্মীকে রক্তাক্ত করা হয়েছে। 

তিনি এই হামলাকে ‘পুরোপুরি পূর্বপরিকল্পিত’ এবং ‘ভয়ংকর হিংস্রতা’ হিসেবে অভিহিত করেন। তার দাবি, নির্বাচনে পরাজিত হওয়ার কষ্ট থেকে এবং কোটি কোটি টাকার লেনদেনে ব্যর্থ হয়ে গুন্ডা প্রকৃতির লোকেরা এই তাণ্ডব চালিয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসায় নেতাকর্মীদের আচরণের বিষয়ে সতর্ক করে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি যদি লোকাল লেভেলে তার নেতাকর্মীদের কন্ট্রোল না করে, তবে এর পরিণতি ভয়াবহ হবে।’ তিনি আরও যোগ করেন, ‘সরকার মাত্রই এসেছে। এখনই যদি দল ও সরকারের ভাবমূর্তি রক্ষায় উশৃঙ্খলদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হয়, তবে এটি দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আসার পাল্টা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, ‘প্রথমত এটি সত্য নয়। আর যদি কেউ যেতও, তার মানে কি এই যে তাকে মারতে হবে? তবে তো এই সরকারের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠবে।’

এই ঘটনাকে একটি ‘সংঘবদ্ধ আক্রমণ’ হিসেবে উল্লেখ করে তিনি যথাযথ তদন্ত ও বিচার দাবি করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি সরকার এখানে কোনো রকম হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে সরকারকে এর পরিণতি ভোগ করতে হবে।’

উল্লেখ্য, এই ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App