কিছু রাজনৈতিক দল সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে: ইসলামী আন্দোলন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি : সংগৃহীত
নির্বাচনের আগ মুহূর্তে কিছু রাজনৈতিক দল অতীতের মতো সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঢাকার রূপগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, বরগুনাসহ বিভিন্ন জেলায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।
বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দলটি বলছে, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এছাড়া বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের প্রার্থীদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি দলটির।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫৮ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থীরা মাঠে আছে এবং ফলাফল নিয়েই তারা মাঠ ছাড়বে।
