শামা ওবায়েদ
দয়া করে আমাকে নিরাশ করবেন না
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম
ছবি: সংগৃহীত
আপনারা দয়া করে ১২ ফেব্রুয়ারি আমাকে নিরাশ করবেন না বলে মন্তব্য করেছে ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ।
তিনি বলেন, মেয়েকে নিরাশ করবেন না, বোনকে নিরাশ করবেন না। আমি আজকে অনেক দাবি নিয়ে আপনাদের কাছে এই কথাটা বলছি, কারণ আমার বাবা নাই—আপনারাই আমার মুরব্বি, আপনারাই আমার ভাই, আপনারাই আমার বোন এবং ভাই-বোনের পাশাপাশি আপনারাই আমার পরিবার।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার শেষ নির্বাচনি জনসভায় এসব কথা বলেন। শা
শামা ওবায়েদ বলেন, আমি আপনাদের বোন, আপনাদের মেয়ে হিসেবে একটা জিনিস আশ্বস্ত করতে চাই—সেটা হচ্ছে শুধুমাত্র আমার বাবা ওবায়দুর রহমানের কাছে যেমন সকল ধর্ম, সকল দল, সকল মত নিরাপদ ছিল, কেবলমাত্র আপনাদের মেয়ের কাছে, রিঙ্কুর কাছে, ধানের শীষের কাছে, বিএনপির কাছে সকল ধর্ম, সকল দল, সকল মত নিরাপদ। আর কারও কাছে নিরাপদ না।’
তিনি বলেন, আপনাদেরকে আমি ওয়াদা করছি, আমি ওয়াদা করছি- আপনাদের কাছে শুধু একটা মাদ্রাসা না, শুধু দুইটা মাদ্রাসা না, নগরকান্দা-সালথা উপজেলার প্রত্যেকটি মাদ্রাসার প্রত্যেকটি ছেলেমেয়ে যাতে ভালো থাকে, ভালো শিক্ষা গ্রহণ করতে পারে, ভালো অবস্থায় থাকে- সেই দায়িত্ব এই বোন নিয়েছে।’
বিএনপি নেত্রী বলেন, ‘আমার বাবা প্রত্যেক ধর্ম-বর্ণের মানুষকে দেখে রাখতেন। আমার দায়িত্ব, আপনাদের বোন হিসেবে, সকল মুসলমান, সকল হিন্দু, সকল ধর্মের মানুষকে দেখে রাখা এবং সেইটা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। আলেম-ওলামারা, সম্মানিত আলেম-ওলামারা এবং সকল ইমামরা- শুধুমাত্র ধানের শীষের পতাকায় নিরাপদ।’
তিনি বলেন, ‘আমি একটি কথা বলে শেষ করতে চাই। এই ১২ ফেব্রুয়ারি আপনারা দয়া করে আপনাদের মেয়েকে, আপনাদের বোনকে, আপনাদের পাশে থাকার একটা সুযোগ দিন। আল্লাহর কাছে শুধু এতটুকু আমি দোয়া করি, যেন আল্লাহ আমাকে সেই তৌফিক দেন আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করার।’
তিনি আরো বলেন, ‘আমি নগরকান্দা-সালথা ছেড়ে যাব না, আমি কখনো কোথাও যাব না। ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যতদিন তৌফিক দিয়েছেন, আমি আপনাদের পাশে থাকবো। আমি এমপি হই বা না হই, আমি আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।’
