×

রাজনীতি

বিচারহীনতার বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন জোনায়েদ সাকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ এএম

বিচারহীনতার বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন জোনায়েদ সাকি

ছবি : সংগৃহীত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, ন্যায়বিচার ছাড়া কোনো সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়। বিচারহীনতার সংস্কৃতি একটি রাষ্ট্রকে ধীরে ধীরে অকার্যকর করে তোলে এবং মানুষের মৌলিক নিরাপত্তা ধ্বংস করে দেয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা শহীদ নয়ন মিয়ার কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, জনগণ এমন একটি রাষ্ট্র চায় যেখানে বিচার বিভাগ হবে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর। শোষিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষেরা যেন স্বল্প ব্যয়ে দ্রুত ন্যায়বিচার পায়—এই প্রত্যাশা থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলছে। খাদ্য ও বস্ত্র যেমন মানুষের জীবনধারণের জন্য অপরিহার্য, তেমনি ন্যায়বিচার ছাড়া সমাজে শান্তিতে বসবাস করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ২০২২ সালের ২০ নভেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়ার হত্যাকাণ্ডের বিচার অবশ্যই করা হবে। এই হত্যার সঙ্গে সম্পৃক্ত প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

এ সময় তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানে বাঞ্ছারামপুর উপজেলায় নিহত চারজন শহীদের হত্যার বিচারও দ্রুত নিশ্চিত করা হবে।

কবর জিয়ারত শেষে তিনি শহীদ নয়নের পিতা রহমত উল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে তাকে আশ্বস্ত করেন।

পরে জোনায়েদ সাকি শিবপুর বাজার মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় অংশ নেন এবং সেখানে ‘মাথাল’ প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিকেলে তিনি সোনারামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App