×

রাজনীতি

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ধানমন্ডি থানার নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেন।

এর আগে, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন।

আরো পড়ুন : নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

ঢাকা-১০ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনও এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, জামায়াতের প্রার্থী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার পর আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দেবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন তৈরি হয়েছিল। তবে আসিফ মাহমুদ ১২ ডিসেম্বর জানান, তিনি কোনো দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়বেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App