×

রাজনীতি

যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে, তারা একটি চরের দল: সালাহউদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৭:২৭ পিএম

যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে, তারা একটি চরের দল: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা ১৪ দলের নামে আওয়ামী লীগের সঙ্গে ছিল তারাই এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে। সোহরাওয়ার্দী উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে, তারা একটি চরের দল। তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনের বৈধতা দিয়েছিল।

শনিবার (৫ জুলাই) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের থানা সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা আরও বলেন, গণতন্ত্রের ইতিহাস ভুলিয়ে দেয়ার অপচেষ্টা চলছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। স্বল্পমেয়াদী সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে সংবিধানসহ সব সংস্কার বাস্তবায়ন করা হবে।’

মতপার্থক্য থাকলেও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে সালাহউদ্দিন বলেন, ‘দ্বিমত ও বিরোধিতা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, কেউ যদি সংস্কার ও বিচারের নামে দীর্ঘ মেয়াদে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায় সেটি দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও সংগ্রাম করবে বিএনপি।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্রদের নতুন দলের সফলতা কামনা করি। মৌলিক সংস্কার না হলে নির্বাচনে যাবে না বলে তারা বলছে। কিন্তু কী করলে তারা নির্বাচনে যাবে সেটি বলছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App