×

রাজনীতি

নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে যা বললেন কাদের সিদ্দিকী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬ পিএম

নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে যা বললেন কাদের সিদ্দিকী

ছবি: সংগৃহীত

নির্বাচন নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বলেন, সাধারণ মানুষ যা চায় তা হওয়া উচিত। সাধারণ মানুষ স্বস্তি চায়, শান্তি চায়, ভালোবাসা চায় এবং ভালোভাবে থাকতে চায়। সেখানে সবাই কষ্টে আছে।

তিনি বলেন, দেশে একটা হতাশা কাজ করছে; আসলে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আকলিমা বেগমের সঙ্গে সাক্ষাৎ শেষে তার কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

এর আগে কাদের সিদ্দিকী নিজ দলের নেতাকর্মীদের নিয়ে বাসাইল ইউএনওর কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে ইউএনওর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, “সামনে মাহে রমজান। এটি সারা বিশ্বের মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস। বাংলাদেশে মাহে রমজানে সাংঘাতিক শঙ্কা নিয়ে মানুষ আছে।

“বাজারে কি অবস্থা হবে, দ্রব্যমূল্য কি হবে? মানুষের উপার্জনের সঙ্গে ব্যয়ের কোনো সম্পর্ক নেই। ভিশন কষ্টে আছে মানুষ। আবার এটা সাধারণ মানুষ কখনও প্রত্যাশা করে না।”

এ সময় উপস্থিত ছিলেন- বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ইবনে হাসান টিটু, বাসাইল পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক সমির নাগ এবং টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য রকিবুল ইসলাম মিয়া।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App