×

রাজনীতি

পেঁয়াজ খেতের পাশে মিললো যুবলীগ নেতার মরদেহ

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৬ পিএম

পেঁয়াজ খেতের পাশে মিললো যুবলীগ নেতার মরদেহ

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে ফসলের মাঠ থেকে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর পেঁয়াজ খেতের পাশ থেকে আমজাদ হোসেন (৩৮) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান স্থানীয়রা।

মৃত যুবলীগ নেতা সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের বলেন, স্থানীয়রা খবর দিলে বাল্লা ইউনিয়নের পেঁয়াজের মাঠের পাশ থেকে আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন পেলে বিস্তারিত বলতে পারবেন বলে জানান তিনি। 

বাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী রেজা বলেন, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আমজাদের বাবাসহ তার পরিবারের লোকজন একটি মেলায় গিয়েছিলেন। আমজাদকে কে বা কারা ফোনে ডেকে নেয় বলে শুনেছিলেন। স্থানীয় একজনের সঙ্গে তার শত্রুতার ঘটনায় ভাদিয়া খোলায় একবার সমাজিকভাবে বসাও হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App