×

রাজনীতি

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র : প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বর্জন লেবার পার্টির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১১:২১ এএম

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র : প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বর্জন লেবার পার্টির

ছবি : ভোরের কাগজ

যথাযথভাবে আমন্ত্রণ না জানানোয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে বৈঠক ডেকেছেন, তা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে লেবার পার্টি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দলটির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান তার হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বার্তায় দলের এই সিদ্ধান্তের কথা জানান। বৈঠকটি বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হওয়ার কথা।

বার্তায় তিনি উল্লেখ করেন, ১৭ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রামে রাজপথের দল আমরা। বুধবার রাত ৯টা ৫১ মিনিটে একটি এসএমএস পাঠিয়ে বৃহস্পতিবার বিকাল চারটায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে দাওয়াত দেয়াকে অসম্মানজনক ও অসৌজন্যমূলক আচরণ মনে করি।

তিনি বলেন, তাই বৃহস্পতিবারের সভা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে লেবার পার্টি।

উল্লেখ্য, বৃহস্পতিবারের প্রোগ্রামে লেবার পার্টির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে আমন্ত্রণ জানান উপদেষ্টা মাহফুজ আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App