×

রাজনীতি

খুলনার সাবেক প্যানেল মেয়র রফিক গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১০:২৬ পিএম

খুলনার সাবেক প্যানেল মেয়র রফিক গ্রেপ্তার

এস এম রফিউদ্দিন আহমেদ রফিক। ছবি: সংগৃহীত

খুলনা সিটি কর্পোরেশনের ২৭নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তার বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, খুলনা মহানগরীর খালিশপুর ও বৈকালীতে অবস্থিত বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙচুরের ঘটনায় গত ৩০ আগস্ট নগরীর খালিশপুর থানায় এক বিএনপি নেতা এ মামলা করেন। মামলায় ৭০ নম্বর আসামি হিসেবে রয়েছেন রফিক উদ্দিন।

তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, দু’টি ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন: ডিসেম্বর নিয়ে যে বিবৃতি দিলেন বাহাউদ্দিন নাছিম

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App