×

রাজনীতি

আমিনুল হক

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আর কখনোই মামলা-হামলা হবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আর কখনোই মামলা-হামলা হবে না

ছবি: ভোরের কাগজ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আর কখনোই মামলা-হামলা, জুলুম-নির্যাতন হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলন দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরবেন। আপনারা কোনো হামলা-মামলার শিকার হবেন না। আমরা আর অপরাজনীতি দেখতে চাই না। গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে শুধু রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ রাজপথে ছিলেন না, সাংবাদিকরাও এই লড়াইয়ে ছিলেন। গত ১৭ বছর সাহসিকতার সঙ্গে রাজপথে থেকে নিউজ সংগ্রহ করেছেন, একইভাবে আগামী দিনেও থাকবেন।

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা সরকার নানা কায়দায় গণমাধ্যমের উপর প্রভাব বিস্তার করেছিলো। তারা বলেছে কোন নিউজ করা যাবে, কোন নিউজ করা যাবে না। মসজিদের ইমামকেও নির্ধারণ করে দেয়া হয়েছিল সে কী পড়বে কী পড়বে না।

আরো পড়ুন: বিএনপি সরকারে এলে ২৪’র শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ

জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশের আমরা দৃঢ়ভাবে বলতে চাই- স্বাধীন গণমাধ্যম, সত্য, বস্তুনিষ্ঠতা তথ্য জাতির সামনে তুলে ধরবেন। এজন্য ভবিষ্যতে আর কখনোই হামলা-মামলা, জুলুম-নির্যাতনের শিকার হতে হবে না আপনাদের।

এসময় আরো উপস্থিত ছিলেন- মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, জামান এসএম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, দপ্তর সম্পাদক এবিএমএ আব্দুর রাজ্জাক। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ডিআরইউ'র সাবেক সভাপতি মুরসালিন নোমানী, নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার মঈন উদ্দিন খান, আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার নজরুল ইসলাম, সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান, কালবেলার সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম, মাই টিভি প্রধান প্রতিবেদক মাহবুব সৈকত, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার রুমানা জামান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App