×

রাজনীতি

শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে ডিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পিএম

শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে ডিবি

শমসের মবিন চৌধুরী

তৃণমূল বিএনপির নেতা শমসের মবিন চৌধুরীকে আটক করতে রাজধানীর বনানীর বাসায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. রবিউল হোসেন ভুঁইয়া অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

এদিকে ডিবি সূত্রে জানা যায়, ডিবি গুলশানের একটি টিম শমসের মবিন চৌধুরীর বনানীর বাসায় বৃহস্পতিবার দুপুর থেকে অভিযান পরিচালনা করছে। অভিযানকালে শমসের মবিন চৌধুরীকে বাসায় পাওয়া যায় তাহলে আটক করা হতে পারে। এদিকে গতকাল দুপুরে শমসের মবিন চৌধুরীকে বিদেশ যেতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শমসের মবিনকে ফেরত পাঠানো হয়েছে। 

 উল্লেখ্য, শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন তিনি। সবশেষ গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন তিনি। তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজমুল হুদা। গত জাতীয় নির্বাচনের আগে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App