×

রাজনীতি

আওয়ামী লীগ আমলের নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য মির্জা ফখরুলের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম

আওয়ামী লীগ আমলের নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য মির্জা ফখরুলের

গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহের স্মরণসভায় বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভোরের কাগজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছিল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ'র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আর কোনো বিলম্ব না করে বিএনপির সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। তারেক জিয়ার নামে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।

মির্জা ফখরুল গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে। তবে তার লোকজন এখনও পোশাক শিল্প সেক্টরে অস্থিতিশীল করছে।

আরো পড়ুন: যারা মন্ত্রণালয় চালাচ্ছে, তারা স্বাস্থ্যের কিছুই বোঝে না

ছবি: ভোরের কাগজ

দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে মির্জা ফখরুল তার বক্তব্যে বলেন, একটি কথা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে পার্লামেন্ট গঠন করতে হবে সেই সরকার দেশ শাসন করবে। যত দ্রুত সম্ভব তারা দেশকে-প্রশাসনকে নির্বাচনের উপযোগী করবে। সংস্কার আমরাও চাই। দুই বছর আগে আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। যৌক্তিক সময় আমরা দেব। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। 

তিনি বলেন, এখনো আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র করছে। সামনে দুর্গাপূজা আসছে। এই দুর্গাপুর কেন্দ্র করে তারা দেশে অরাজকতা তৈরি করতে পারে। বলতে চাই আপনারা বাংলাদেশের নাগরিক আমরা সবসময় আপনাদের পাশে আছি। বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে।

হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজনে জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ, হুমায়ূন কবীর খান, মজিবুর রহমান, শওকত হোসেন সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে উপজেলার ঘাগটিয়ায় আ স ম হান্নান শাহর কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App