×

রাজনীতি

জাবিতে কোনো কমিটিই নেই, হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে: ছাত্রদল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ এএম

জাবিতে কোনো কমিটিই নেই, হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে: ছাত্রদল

ছাত্রদলের লোগো। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে মিথ্যাচার ও অপপ্রচার চলছে উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংগঠনটি জানিয়েছে, প্রকৃতপক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোনো কমিটিই নেই। ফ্যাসিস্টদের পতনের পর কেউ কেউ নতুনভাবে ছাত্রদলের কর্মসূচিতে উপস্থিত হলেও তাদেরকে ছাত্রদলের কর্মী বানিয়ে দেয়ার সুযোগ নেই। প্রকৃতপক্ষে ছাত্রদল বা অন্য কোনো অঙ্গসংগঠনের বর্তমান পদধারী একজন নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিল না।

প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সব খুনীদের গ্রেপ্তারের দাবি জানান। একইসঙ্গে তারা জাতীয়তাবাদী ছাত্রদলের বিষয়ে অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার এবং গণমাধ্যমকে প্রাপ্ত তথ্যগুলো যথাযথভাবে যাচাই বাছাইয়ের অনুরোধও জানান।

আরো পড়ুন: জাবিতে ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থীকে বহিষ্কার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App