×

রাজনীতি

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৬ পিএম

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে বেইলী রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্ৰেপ্তার করে‌। মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সাবেক এ মন্ত্রিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান।

ডিএমপি মিডিয়া উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। সূত্র জানিয়েছে, তিনি মিরপুর থানার একটি মামলার এজাহারনামীয় আসামি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-২ সদর আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বাংলা নাট্য জগতের তুমুল জনপ্রিয় এ অভিনেতা ‘বাকের ভাই’ হিসেবে অধিক পরিচিত ছিলেন। তিনি একাধারে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রেও।

আরো পড়ুন: সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

অভিনয়ের পাশাপাশি আসাদুজ্জামান নূর ২০০১ সাল থেকে নীলফামারি-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আওয়াম লীগ সরকারের তৃতীয় মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App