×

রাজনীতি

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যে বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যে বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা ও এস জয়শঙ্কর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, প্রত্যর্পণের বিষয়টি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মোকাবিলা করবেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর গত মঙ্গলবার বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে জয়শঙ্কর এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্নে ওই সাংবাদিক বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে, তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে। ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে?

জবাবে জয়শঙ্কর আরো বলেন, ‘বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি। এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মোকাবিলা করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়।’

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এখন ভারতে অবস্থান করছেন তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App