জনগণের হাতে সরকার গঠনের দায়িত্ব: তারেক রহমান
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৮:৩৬ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠর করবে। তিনি বলেন, স্বৈরাচার পতন গনতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়।
রবিবার (৩১ আগস্ট) বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের তৃতীয় দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে আলোচনা করেন তিনি। সভায়, তিনি নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণ নিপীড়ক, কিন্তু বর্তমানে অদৃশ্য শক্তিরূপে স্বৈরাচারের দোসরেরা জনগণের বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তারেক রহমান বলেন, দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা ও সর্বত্র। তাদের কৌশল চোরাগোপ্তা। তিনি তৃণমূল নেতাকর্মীদের এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সতর্ক থাকতে নির্দেশ দেন এবং বলেন, তৃণমূল যদি সজাগ থাকে, তবে কোন ষড়যন্ত্রকারীই দলের সুনাম ক্ষুণ্ণ করতে পারবে না।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সর্বদা সতর্ক থাকার উপর গুরুত্বারোপ করেন এবং সকল অদৃশ্য ও দৃশ্যমান ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার জন্য আহ্বান জানান। তারেক রহমানের এই বক্তব্য দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, যা আগামী দিনে রাজনৈতিক পরিবেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরো পড়ুন: বৈষম্যহীন ও জনকল্যাণমূলক সিভিল সার্ভিস গঠনের সুপারিশ
তারেক রহমানের এমন বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। এক্ষেত্রে জনগণ তাদের রায় প্রয়োগের মাধ্যমে দেশ পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখবে বলেও তার মন্তব্য করেন।
