×

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বাড়ছে হামের প্রকোপ, ৪৮ জনের উপসর্গ শনাক্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫২ পিএম

ঠাকুরগাঁওয়ে বাড়ছে হামের প্রকোপ, ৪৮ জনের উপসর্গ শনাক্ত

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলায় হামের সংক্রমণ বাড়তে শুরু করেছে, যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় তিনজনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও সাতজন রোগী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. আনিছুর রহমান বলেন, জেলায় টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে যেসব শিশু এখনো হামের টিকা নেয়নি, তাদের শনাক্ত করে দ্রুত টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকাদান নিশ্চিত করাই হামের বিস্তার রোধে সবচেয়ে কার্যকর উপায়। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকা গ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে সবজির বাজারে আগুন, কেজিতে বেড়েছে ১০–৩০ টাকা

রাজধানীতে সবজির বাজারে আগুন, কেজিতে বেড়েছে ১০–৩০ টাকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৯ বিল সংসদে পাস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৯ বিল সংসদে পাস

খাদ্য সংকটের দিকে এগোচ্ছে বিশ্ব

হরমুজ প্রণালি বন্ধ খাদ্য সংকটের দিকে এগোচ্ছে বিশ্ব

ইউরোপের মাটিতে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ

ইউরোপের মাটিতে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App