×

রাজনীতি

এবি পার্টিকে নিবন্ধন দিলো ইসি, যে প্রতীক পেলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৮:০৬ পিএম

এবি পার্টিকে নিবন্ধন দিলো ইসি, যে প্রতীক পেলো

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে ‘আমার বাংলাদেশ’ পার্টিকে (এবি পার্টি) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির প্রতীক বরাদ্দ করা হয়েছে ঈগল। বুধবার (২১ আগস্ট) নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম এই তথ্য জানিয়েছেন। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়, প্রধান কার্যালয় সায়হাম স্কাই ভিউ টাওয়ার, ৪র্থ তলা, ৪৫ বিজয়নগর রোড, ঢাকায় অবস্থিত ‘আমার বাংলাদেশ’ পার্টিকে (এবি পার্টি) পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত দেশের একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়া হলো। দলটির প্রতীক ঈগল সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে আরপিও অনুযায়ী চ্যাপ্টার-৬ এর বিধান অনুযায়ী এই নিবন্ধন দেয়া হলো।

এর আগে এবি পার্টির আবেদনের পরিপ্রেক্ষিতে অবিলম্বে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন হাইকোর্ট। গত সোমবার এ বিষয়ক এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রায় দেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App