×

রাজনীতি

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির যৌথসভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৫:৪৯ পিএম

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির যৌথসভা

ছবি: ভোরের কাগজ

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলীয় কর্মসূচির বিষয়ে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১২টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির সিনিয়র নেতারা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমসাময়িক বিষয় এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। এ সময় একটি খসড়া কর্মসূচি প্রণয়ন করেন। সাংগঠনিক কার্যক্রম চালু ও গতিশীল করার লক্ষ্যে নেতারা মতামত ব্যক্ত করেন। 

আরো পড়ুন: ২১ আগস্ট বিক্ষোভ করবে যুবদল

সভায় ছাত্র-জনতার আত্মপ্রত্যয়ী আন্দোলনের অভিযাত্রাকে প্রতিহত করতে যে নির্মম গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার শিকার শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরাজিত স্বৈরাচারের অপকীর্তি, গুম-খুনের বিভীষিকা, বেপরোয়া মামলা হামলা ও মহাদুর্নীতির অপশাসন অপসারিত করে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কীভাবে পালন করা যায় সেটা নিয়ে নেতারা সুচিন্তিত অভিমত ব্যক্ত করেন। 

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র, উৎপাদন-উন্নয়নের রাজনীতির মর্মবস্তুকে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রণয়নের জন্য নেতারা অভিমত প্রকাশ করেন। আইনের শাসন, বহুমতের সহাবস্থান এবং শান্তি, স্থিতি ও ঐক্যবদ্ধ জাতি বিনির্মাণে বিএনপির অঙ্গীকার বাস্তবায়নে নেতারা দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App