ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ গ্রেপ্তার
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৪:৩৪ পিএম
ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
বিশিষ্ট চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম থেকে পল্টন থানা পুলিশ গ্রেপ্তার করে তাকে । বৃহস্পতিবার (১৮ জুলাই) তাকে আদালতে তোলা হয়েছে।
ডা. সায়ন্থর গ্রেপ্তারের বিষয়ে তার ভাই অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, থানা থেকে বেলা ১১টায় তাকে পুরান ঢাকায় অবস্থিত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়েছে। দুপুর ১টার দিকে তাকে কোর্টে তোলা হবে। এ সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। আদালতের হাজত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসন এই তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: জবির প্রধান ফটকের সামনে পুলিশের অবস্থান, নেই আন্দোলনকারীরা
ডা. সায়ন্থর কোনো দলীয় পদ না থাকলেও তিনি বিএনপিপন্থি বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন।
