×

জাতীয়

২৮ দিনে ঘরে বসেই নামজারি করতে পারছেন নাগরিকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৯:০৬ পিএম

২৮ দিনে ঘরে বসেই নামজারি করতে পারছেন নাগরিকরা

ফাইল ছবি

ই-মিউটেশনের মাধ্যমে নাগরিকরা পূর্বের ৫৭ দিনের পরিবর্তে বর্তমানে ২৮ দিনে ঘরে বসেই নামজারি করতে পারছেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

মঙ্গলবার (২ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এমপি আব্দুল্লাহ নাহিদ নিগারের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

আরো পড়ুন: ২ লাখ ৫৭ হাজার একর বনভূমি অবৈধ দখলে: বনমন্ত্রী

ভূমিমন্ত্রী বলেন, ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ভূমি মন্ত্রণালয় স্মার্ট ভূমি ব্যবস্থাপনার আওতায় ই-মিউটেশন এবং অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেম চালু করেছে। ই-মিউটেশনের মাধ্যমে নাগরিকরা পূর্বের ৫৭ দিনের পরিবর্তে বর্তমানে ২৮ দিনে ঘরে বসেই নামজারি করতে পারছে। একই সঙ্গে ভূমি উন্নয়ন কর সিস্টেমের মাধ্যমে নাগরিকরা ঘরে বসে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে জমির খাজনা-ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছে।

এমপি মাহমুদুল হক সায়েমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এই মূহুর্তে ভূমি উন্নয়ন কর বৃদ্ধি করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে এলাকাভিত্তিক নামজারি ফি বৃদ্ধি করা যায় কি না এ বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App