×

রাজনীতি

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৩:২০ পিএম

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালন শেষে দুপুরে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৮ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দা থেকে দুপুর সাড়ে ১২ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

বিমানবন্দরে নেমে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, ওমরাহ করতে গিয়েছিলাম ওমরাহ করে আসলাম দেশবাসীর জন্য আল্লাহর ঘরে বসে দোয়া চেয়েছি আপনারা আমার জন্য দোয়া করেছেন; এর বেশি কিছু বলার নেই।  

উল্লেখ্য, গত ২ মে পবিত্র ওমরাহ পালনে বিএনপি মহাসচিব তার স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সৌদি আরব যান। প্রথমে তিনি মদিনায় মহানগর হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন। গত ৫ মে মক্কায় এসে পবিত্র ওমরাহ পালন করেন তারা।

ওমরাহ পালনকালে দেশ ও জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীরা জন্য দোয়া করেছেন বিএনপির মহাসচিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App