×

রাজনীতি

ধর্মমন্ত্রী

ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ১০:৩৬ পিএম

ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে

ছবি: ভোরের কাগজ

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, এ দেশের ক্রীড়াবিদরা এখন শুধু দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছে। তারা দেশের জন্য সম্মান বয়ে আনছে। 

রবিবার (১৪ এপ্রিল) বিকেলে জামালপুরের ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধা মো. বারী মন্ডল মিলানায়তনে সাফ অনুর্ধ্ব ১৯ মহিলা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের স্ট্রাইকার সুরমা জান্নাতের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

বিগত ১৫ বছরে ক্রীড়াক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে ক্রীড়াক্ষেত্রে যে সাফল্য অর্জিত হয়েছে তা অতীতে কোন সরকারের আমলে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে। তিনি ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের কথা সামনে রেখেই ক্রীড়াঙ্গণকে সাজাচ্ছেন।

আরো পড়ুন: সমৃদ্ধ ও স্মার্ট ভবিষ্যৎ নির্মাণে কাজ করার আহ্বান অর্থ প্রতিমন্ত্রীর

ধর্মমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর আজন্ম স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ে তোলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে আলোকেই দেশকে এগিয়ে নিচ্ছেন। পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শেখ হাসিনা। মন্ত্রী সুরমা জান্নাতকে সব সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ, সাংগঠনিক সম্পাদক আ. খালেক আকন্দ, খলিলুর রহমান, সরদার জাকিউল হক প্রমুখ বক্তব্য রাখেন।

পরে সুরমা জান্নতাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য সুরমা জান্নাত ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App