×

রাজনীতি

চীনসহ ৪ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে মঈন খানের ইফতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০৪:৫০ এএম

চীনসহ ৪ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে মঈন খানের ইফতার

ছবি: ভোরের কাগজ

চার দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে ইফতার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রবিবার (৭ এপ্রিল) তার গুলশানের বাসভবনে জার্মান রাষ্ট্রদূত আসিম টর্স্টার, সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি ও নরওয়ের রাষ্ট্রদূত এবং চীনের উপ-রাষ্ট্রদূত ইয়ান হুয়ালঙ্গ, দ্বিতীয় সচিব ঝু ঝিকিন উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তবে ইফতার ও নৈশভোজের অনুষ্ঠানে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানানো হয়নি। 

এর আগে শনিবার (৬ এপ্রিল) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের ব্যক্তিগত আমন্ত্রণে তার গুলশানস্থ বাসভবনে ইফতার ও নৈশভোজসহ বৈঠকে অংশ নেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

ওই বৈঠকেও তারা কী আলোচনা করেছিলেন সে বিষয়েও কিছু জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App