×

রাজনীতি

আইনমন্ত্রী

মানুষ শেখ হাসিনার উন্নয়ন কাজে মনোযোগ দিচ্ছে

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৭ পিএম

মানুষ শেখ হাসিনার উন্নয়ন কাজে মনোযোগ দিচ্ছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মানুষ আন্দোলন নয়, উন্নয়নের দিকে মনযোগ দিচ্ছেন।  আপনারা নির্বাচনে মানুষের স্বতস্ফূর্ততা দেখেছেন। মানুষের অংশগ্রহণ দেখেছেন। আমার মনে হয় মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজগুলো করবেন- সেদিকেই মনযোগ দিচ্ছেন। তারা (বিএনপি) আন্দোলনের কথা বলবেন। বাংলাদেশে গণতন্ত্র আছে। তারা আন্দোলন করতে চেষ্টা করুক।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জামিনে কারামুক্ত হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখলরুল ইসলাম আলমগীর জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকারের জন্য বিএনপির আন্দোলনের বিষয়ে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'ড. ইউনূসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি যে- জাতীয় রাজস্ব বোর্ড তার বিরুদ্ধে মামলা করেছে। দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। এগুলোতে সরকারের কোনো হাত নেই।'

এসময় আইনমন্ত্রীর সঙ্গে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী শুক্রবার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন মন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App