×

রাজনীতি

পল্লবীতে বিএনপি নেতা আমিনুলের নেতৃত্বে লিফলেট বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৬ পিএম

পল্লবীতে বিএনপি নেতা আমিনুলের নেতৃত্বে লিফলেট বিতরণ

বিরোধী দলবিহীন নির্বাচন বাতিল, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব, সদ্য কারামুক্ত আমিনুল হকের নেতৃত্বে রাজধানীর পল্লবীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবী থানার ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বিপণীকেন্দ্র, ভ্রাম্যমাণ দোকান এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা। 

আরো পড়ুন: নাইকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য ৪ মার্চ

এসময় আমিনুল বলেন, রাষ্ট্রের লুণ্ঠিত অর্থ নিরাপদ রাখতে সরকার একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে জোর করে আবারও ক্ষমতায় এসেছে। কিন্তু এ সরকারকে দেশের জনগণসহ গণতন্ত্রকামী বিশ্ব না বলে দিয়েছে। তাদের অবাধ লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর অবস্থায় রয়েছে। 

তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে বিরোধীশূণ্য করতে বিরোধী নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালাচ্ছে। বিচার বিভাগকে কুক্ষিগত করে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশে একদলীয় বাকশাল কায়েম করছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে, গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে হলে সকলকে রাজপথে নামতে হবে। জনতার আন্দোলন কখনও বিফলে যায় না।

লিফলেট বিতরণের সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App