×

রাজনীতি

ইবিতে হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রশিবিরের নিন্দা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

ইবিতে হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রশিবিরের নিন্দা

ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের এক সাবেক নেতার বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (২৫ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি নিরাপদ ও জ্ঞানভিত্তিক শিক্ষাঙ্গণ গড়ে তোলার প্রত্যাশার মধ্যে ছাত্রদল নেতাদের মুখে ‘আইন হাতে তুলে নিয়ে হত্যার ঘোষণা’ অত্যন্ত উদ্বেগজনক। তাদের অভিযোগ, ইবি ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক প্রকাশ্য সমাবেশে ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যার হুমকি দিয়েছেন এবং ফাঁসির দড়ি হাতে নেওয়ার কথাও বলেছেন। এ ধরনের বক্তব্যকে তারা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করেন।

ছাত্রশিবির নেতারা আরও দাবি করেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণে দেখা যাচ্ছে ছাত্রদল পরিকল্পিতভাবে ক্যাম্পাসে সহিংসতা ও হল দখলের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। তারা ২২ এপ্রিল চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা, পাবনা ও কুমিল্লায় হামলা এবং শাহবাগ থানার ভেতরে ডাকসু প্রতিনিধি, সাংবাদিক ও ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাগুলো উল্লেখ করে এসবের নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, প্রকাশ্যে হত্যার হুমকি ও ধারাবাহিক হামলা একটি সংগঠিত পরিকল্পনার অংশ হতে পারে। সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠরোধ বা ভীতি প্রদর্শনের অপচেষ্টা ছাত্রসমাজ মেনে নেবে না।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, হুমকি প্রদানকারী ও সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকেই বহন করতে হবে।

শেষে ছাত্রশিবিরের নেতারা সব ছাত্রসংগঠনকে প্রতিহিংসা পরিহার করে সুস্থ ও গঠনমূলক রাজনৈতিক চর্চার মাধ্যমে দেশ পুনর্গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App