×

অন্যান্য

‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তের অবস্থা শোচনীয়’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম

‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তের অবস্থা শোচনীয়’

লেবার পার্টির উদ্যোগে বোতলা বাজার মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছবি : সংগৃহীত

ধনী দরিদ্রের বৈষম্য জ্যামিতিক হারে বাড়ছে বলে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, চাল ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।

তিনি বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে উল্টো ভ্যাট-ট্যাক্স আরোপ করে জনদুর্ভোগকে বাড়িয়ে তুলছে। সাধারণ মানুষ অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১২টায় ভান্ডারিয়া উপজেলা লেবার পার্টির উদ্যোগে বোতলা বাজার মাঠে শীতবস্ত্র বিতরণ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. ইরান বলেন, জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তির বিরুদ্ধে একটি মহল মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা করছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদের পতন হয়েছে, আর তারেক রহমান আওয়ামী ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে মুক্ত করেছেন। রাষ্ট্র মেরামতে সকল দলের মতামতের ভিত্তিতে ৩১ দফা প্রণয়ন করেছেন। জাতীয় সরকার গঠনের মাধ্যমে রেইনবো ন্যাশন গঠনের অঙ্গিকার করেছেন। তাই লেবার পার্টি ও ছাত্র মিশনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করে ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

আরো পড়ুন : বিএনপির গায়ে অন্য সিল মারলে পরিণতি ভালো হবে না: মির্জা আব্বাস

ইকরি ইউনিয়ন লেবার পার্টির আহবায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও ছাত্রমিশনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ রুম্মান সিকদার, প্রচার সম্পাদক মনির হোসেন খান, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা সদস্য সচিব মো. কাইয়ুম সরদার, সাংগঠনিক সচিব রেজাউল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা সদস্য সচিব সুলতান আহমদ রানা, সাংগঠনিক সচিব এমদাদুল হক জাহাংগীর প্রমূখ। 

এছাড়া লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ভান্ডারিয়া সদর, নদমুলা, চরখালী, ধাওয়া, ভিটাবাড়ীয়া, কাউখালী উপজেলার শিয়ালকাঠি, চিড়াপাড়া, বেকুটিয়া এলাকায় দিনভর বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, লিফলেট বিলি ও গণসংযোগ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App