×

অন্যান্য

গণফোরামের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১ এএম

গণফোরামের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ

রাজধানীর এলিফ্যান্ট রোডে গণফোরামের নবগঠিত সমন্বয় কমিটির সভা হয়। ছবি : সংগৃহীত

ঐক্যবদ্ধ হতে জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে রাজনৈতিক সংগঠন গণফোরাম। নতুন নেতৃত্ব নির্বাচনে ঢাকায় আগামী ৩০ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দলটির পক্ষে মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোডে গণফোরামের নবগঠিত সমন্বয় কমিটির সভা হয়। এ সভায় আগামী ৩০ নভেম্বর গণফোরামের জাতীয় সম্মেলন রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে করার সিদ্ধান্ত হয়েছে।

সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সভায় কো-চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, আব্দুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, সুরাইয়া বেগম ও শাহ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বর্ধিত সভায় ভেঙে দুই ভাগ হয় গণফোরাম। একাংশের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন, অপর অংশের নেতৃত্ব দেন মোহসীন মন্টু ও সুব্রত চৌধুরী। ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে প্রায় চার বছর পর গত ২৮ আগস্ট আবারো এক হওয়ার ঘোষণা দেয় দুই অংশ।

আরো পড়ুন : আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App