×

পাকিস্তান

আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম

আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে আফগানিস্তানের ভেতরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে দেশটির সীমান্তঘেঁষা একাধিক এলাকায় এ হামলা চালানো হয়। খবর আলজাজিরার।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তালেবান সরকার। তবে আফগান সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের অন্তত দুটি প্রদেশকে লক্ষ্যবস্তু করেছে। পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা হয়েছে। পাশাপাশি নানগারহার প্রদেশেও আরেকটি হামলার ঘটনা ঘটেছে।

অন্যদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্রে অভিযান চালানো হয়েছে। পাশাপাশি ইসলামিক স্টেট–সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে।

আরো পড়ুন : বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক আরো জোরদারে আগ্রহী ইসলামাবাদ

পাকিস্তান সরকারের বক্তব্য অনুযায়ী, রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি সন্ত্রাসী ঘটনার পেছনে আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতারা জড়িত, এমন সুস্পষ্ট গোয়েন্দা তথ্য তাদের হাতে রয়েছে।

এদিকে শনিবার রাতে খাইবার পাখতুনখাওয়ার বান্নু বিভাগে এক আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা সদস্য নিহত হন। এর কিছু সময় পরই আফগানিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনীর হামলার খবর পাওয়া যায়।

এর আগে বাজাউর এলাকায় নিরাপত্তা চৌকির কাছে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এতে ১১ সেনা সদস্য ও এক শিশু নিহত হয় বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির দাবি, ওই হামলাকারী আফগানিস্তানের নাগরিক।

এরও আগে, ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩১ জন নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App