×

পাকিস্তান

বন্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০২:৫৫ পিএম

বন্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বন্যা মোকাবিলায় পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ লেখেন, ‘বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ট্র্যাজেডির মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান। আমি আত্মবিশ্বাসী যে, বাংলাদেশের সহনশীল জনগণ তাদের চারিত্রিক অধ্যবসায় ও দৃঢ়তা দিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করবে।’

ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের টানা প্রবল বর্ষণে দেশের ১১ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই জেলাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এ মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দি। এতে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান জানান, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা দুর্গত। এসব এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

আরো পড়ুন : ভারতের ত্রিপুরায় ভয়াবহ বন্যা চার জেলায় ‘রেড এলার্ট’ জারি

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App