×

পুরনো খবর

মুজিবনগরে গাঁজা সেবনে তিন মাসের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৬:৩০ পিএম

মুজিবনগরে গাঁজা সেবনে তিন মাসের কারাদণ্ড
মেহেরপুরের মুজিবনগরে গাঁজা খাওয়ার অপরাধে রাকিবুল ইসলাম (২০) নামের এক গাঁজা সেবনকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে মুজিবনগর হেলিপ্যাট গেট থেকে রাকিবুলকে এ সাজা দেওয়া হয়। এর সাথে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার উসমান গনি। রাকিবুল মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের মিন্টুর ছেলে। উপজেলা নির্বাহী অফিসার উসমান গণি জানান, রাকিবুল ইসলাম গাঁজা খাওয়ার জন্য মুজিবনগর হেলিপ্যাড রোডে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ও মোবাইল কোর্ট আইন ২০০৯ এর বিধান মোতাবেক ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।এছাড়াও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App