×

পুরনো খবর

রুশ সেনাদের হটিয়ে গুরুত্বপূর্ণ এলাকা দখল করলো ইউক্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম

রুশ সেনাদের হটিয়ে গুরুত্বপূর্ণ এলাকা দখল করলো ইউক্রেন

ছবি: এএফপি

রাশিয়ান সেনাদের হটিয়ে দেশের পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ একটি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ দাবি করেন।

তিনি বলেছেন, পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইনের অন্যতম প্রধান গ্রাম ক্লিশচিভকা পুনরায় দখল করেছে ইউক্রেনীয় বাহিনী। ক্লিশচিভকাকে রাশিয়ানদের থেকে মুক্ত করা হয়েছে। খবর এএফপির।

বাখমুতের দক্ষিণে অবস্থিত এই গ্রামটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণও চালিয়ে যাচ্ছে ইউক্রেন।

অবশ্য যুদ্ধক্ষেত্রে এই ধরনের বিজয় বা সাফল্য অর্জন ইউক্রেনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সপ্তাহে ওয়াশিংটনে সফরের প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি কিয়েভের জন্য সমর্থন আদায়ের চেষ্টা চালাবেন।

মূলত ইউক্রেনের জন্য আরও সমর্থন অর্জন করার ক্ষেত্রে পশ্চিমা সহায়তায় পুষ্ট ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে যে সফলতা আসছে, সেটি দেখানো কিয়েভের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।

ইউক্রেনের এই অগ্রগতি এমন সময়ে এসেছে যখন দুই সিনিয়র পশ্চিমা ব্যক্তিত্ব চলমান সংঘাতের দ্রুত সমাপ্তির আশা করার বিরুদ্ধে সতর্ক করেছেন।

এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি বাখমুতের কাছে যুদ্ধরত সৈন্যদের প্রশংসা করেছেন এবং যারা রাশিয়াকে হটিয়ে ক্লিশচিভকাকে পুনরুদ্ধারের কাজে যুক্ত ছিল তাদেরও আলাদা করে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রশংসা করেন।

জেলেনস্কি আরও বলেন, কিয়েভ ইউক্রেনের জন্য নতুন প্রতিরক্ষা সমাধান প্রস্তুত করছে।

এই বিষয়ে বিস্তারিত আর কিছু না জানিয়ে তিনি বলেন, ‘আকাশ প্রতিরক্ষা এবং আর্টিলারি এ ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে থাকবে’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App