×

পুরনো খবর

হাইতিতে সহিংসতায় নিহত ২৪০০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ১২:৪৩ পিএম

হাইতিতে সহিংসতায় নিহত ২৪০০

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে বিভিন্ন পক্ষের সহিংসতায় চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সাড়ে ৭ মাসে ২ হাজার ৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

হাইতিতে সহিংসতায় নিহত বেশির ভাগ মানুষের প্রাণ গেছে দেশটিতে সক্রিয় বিভিন্ন অপরাধী চক্রের নৃশংসতায়।

এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে আইন হাতে তুলে নেওয়া সাধারণ মানুষের গণপিটুনিতেও প্রাণ গেছে অপরাধ চক্রের সঙ্গে জড়িত কয়েকশ' মানুষের। খবর এএফপির।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ে মুখপাত্র রাভিনা শ্যামদাসানি সাংবাদিকদের বলেন, 'চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত হাইতিতে অন্তত ২ হাজার ৪৩৯ জনকে হত্যা করা হয়েছে।

এ ছাড়া আহত হয়েছে ৯০২ জন। এসময় অপহরণের শিকার হয়েছে আরো ৯৫১ জন।

লোকজনের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা এ ক্ষেত্রে শঙ্কা বাড়াচ্ছে- এমন মন্তব্য করে রাভিনা বলেন, স্থানীয় লোকজনের গণপিটুনিতে গত ২৪ এপ্রিল থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত সময়ে সাড়ে তিনশ'র বেশি মানুষের প্রাণ গেছে।

তিনি জানান, নিহত এই সাড়ে তিনশ' জনের মধ্যে ৩১০ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App