×

চিত্র বিচিত্র

বিয়ে টিকিয়ে রাখতে তিন দিন বাথরুমে যাওয়া বন্ধ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২২, ১০:০৭ এএম

বিয়ে টিকিয়ে রাখতে তিন দিন বাথরুমে যাওয়া বন্ধ!

টাইডং উপজাতিদের বিয়ের আজব রীতিনীতি

দেশ হোক বা বিদেশ, জাতি, ধর্মবিশেষেও বিয়ের রীতিনীতি বদলে যায়। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু কিছু কিছু বিয়ের এমন রীতি আছে যেগুলি জেনে অবাক হতেই হয়। অনেক রকম রীতিনীতির কথাই শোনা যায়। কিন্তু কখনও শুনেছেন বিয়ের পর তিন দিন নতুন বর-বউ শৌচাগারে যেতে পারবেন না? শুনে অবাক লাগলেও এমনই রীতিনীতি চালু আছে ইন্দোনেশিয়ার এক উপজাতির মধ্যে।

আনন্দবাজার অনলাইন জানায়, উপজাতির নাম টাইডং। তারা মূলত কৃষিজীবী। বোর্নিও উত্তর-পূর্ব অঞ্চলে ইন্দোনেশিয়া এবং মায়ানমারের সীমান্তের কাছাকাছি তাদের বাস। এই উপজাতির বিয়ের রীতি হল, বিয়ের পর নতুন বর-বউকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন দিন ধরে পুরো আলাদা ভাবে রাখা হয়। এই সময়ে তারা দু’জনে কেউই শৌচাগারে যেতে পারবেন না। পুরোপুরি নিষিদ্ধ।

টাইডং উপজাতিদের বিশ্বাস, বিয়ের পর নতুন জীবন যাতে সুখে-শান্তিতে কাটে তার জন্য এই রেওয়াজ রীতি মানতেই হবে। যদি নবদম্পতি কোনও শৌচকর্ম ছাড়াই এই তিন দিন কাটিয়ে দিতে পারেন তা হলে তাদের বাকি জীবন সুখে কাটবে। আর যদি ব্যর্থ হন, তা হলে দু’জনের মধ্যে বিচ্ছেদ অবশ্যম্ভাবী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App