×

চিত্র বিচিত্র

বানর যখন সেলুনে গিয়ে চুল-দাড়ি কাটে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ০৮:৫৭ এএম

বানর যখন সেলুনে গিয়ে চুল-দাড়ি কাটে

সেলুনে চুল-দাড়ি কাটছে বানর। ছবি : সংগৃহীত

সামাজিক মাধ্যম টুইটারে প্রায়শই বানর মানুষকে অনুকরণ করছে- এমন ভিডিও ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সে ভিডিওতে একটি বানরকে চুল-দাড়ি কাটতে দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে, অবিকল মানুষের মতো একটি বানর সেলুনের চেয়ারে বসে আছে। বানরটির গলায় আছে তোয়ালে। যা সাধারণত কোনো গ্রাহক চুল কাটার জন্য সেলুনে গেলে নাপিতরা দিয়ে থাকেন। খবর ইন্ডিয়া টাইমসের। সেলুনের এক কর্মী ট্রিমার দিয়ে ওই বানরের চুল ও দাড়ি কেটে দিচ্ছেন। অন্যরা নিজেদের মোবাইলে অভিনব এ দৃশ্য ধারণ করে রাখেন। ভিডিওটি পোস্ট করেছেন ভারতের সরকারি কর্মকর্তা রুপিন শর্মা। ইংরেজি অক্ষরে তিনি লিখেছেন, এবার তোমায় সুন্দর দেখাচ্ছে। টুইটারে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, অসাধারণ। আরেকজন বলেন, বানরেরও উচিত সেলুন ব্যবসা করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App