×

এনসিপি

হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: পাটওয়ারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম

হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: পাটওয়ারী

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে প্রশ্ন তুলে সংস্কার আর জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় দায়ীদের বিচার হবে কি না, তা জানতে চাইলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ফেসবুক অ্যাকাউন্টে ট্যাগ করে একটি পোস্টে এ প্রসঙ্গ তোলেন তিনি।

আরো পড়ুন: স্পিকার পদে আলোচনায় তিনজন

আরো পড়ুন: পদ হারাচ্ছেন আইসিটির প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম

নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এর পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এই নির্বাচনে হাসনাত কুমিল্লা থেকে জয়ী হলেও ঢাকা–৮ আসনে লড়ে হেরে যান নাসীরুদ্দীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App