×

জাতীয়

বন্ধ ঘোষণা করা হয়েছে কক্সবাজার সমুদ্রসৈকত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ১০:২৯ পিএম

বন্ধ ঘোষণা করা হয়েছে কক্সবাজার সমুদ্রসৈকত

ফাইল ছবি

১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে কক্সবাজার সমুদ্রসৈকত ও জেলার সব বিনোদনকেন্দ্র। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে জেলা প্রশাসনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মধ্যরাত থেকে কার্যকর করা হবে এই সিদ্ধান্ত। তবে হোটেল ও রেস্তোরা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন আল পারভেজ বলেন, মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিদ্ধান্ত কার্যকরে একাধিক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে। আজ হতেই কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তাছাড়া যেকোনো ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

এর আগে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত, বিভিন্ন পর্যটনকেন্দ্র, বিনোদনকেন্দ্র ও সিনেমা হল ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। আজ চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App