×

জাতীয়

পরকীয়া আসক্ত স্বামীকে পরিবারে ফিরিয়ে দিলো পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২১ পিএম

পরকীয়া আসক্ত স্বামীকে পরিবারে ফিরিয়ে দিলো পুলিশ

ফাইল ছবি

পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ‘বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেসবুক পেজ’ এর ইনবক্সে এক নারী গত ৪ ফেব্রুয়ারি একটি মেসেজ পাঠান। ঢাকার কোতোয়ালী থানা এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী ‌ইমরান আকন ও এক শিশু সন্তান নিয়ে থাকেন তিনি। তিনি লিখেন, তার স্বামী কয়েকদিন আগে কোনো এক কাজে বাইরে বেরিয়েছেন, এখনও বাসায় ফিরেননি। তার মোবাইলও বন্ধ পাচ্ছেন তিনি। প্রচন্ড উৎকন্ঠা নিয়ে তিনি পুলিশের শরনাপন্ন হয়েছেন।

মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এই বিষয়ে তাৎক্ষণিকভাবে লালবাগের ওসি আশরাফ উ‌দ্দিনকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়। একইসঙ্গে ওই নারীকে পরামর্শ দেওয়া হয় থানায় যেতে। এ বিষয়ে একটি জিডি রেকর্ড করে সাব-ইন্সপেক্টর শেখ শাহ আলম'কে দায়িত্ব দেওয়া হয়। ওই নারীর দেওয়া সম্ভাব্য সব তথ্য বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এবং সিদ্ধিরগঞ্জ থানা এলাকার একাধিক স্থানে ভদ্রমহিলার স্বামীর অবস্থান নির্ণয় করা হয়। তিনি ঘন ঘন অবস্থান পাল্টাচ্ছিলেন।

মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর মধ্যস্থতা ও সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে এসআই শেখ শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালায় এবং গত ২৫ ফেব্রুয়ারি ইমরান আকন'‌কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ইমরান আকন অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। তিনি নতুন প্রেমিকার টানে স্ত্রী ও শিশু সন্তানকে ফেলে চলে যান।

অবশেষে, ওই নারী ও স্বামীর ইচ্ছা ও সহযোগিতায় এবং কোতোয়ালী থানা পুলিশের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা হয়। ইমরান আকন বর্তমানে তার স্ত্রী ও সন্তানের সঙ্গে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App