×

জাতীয়

‘সচেতনতার অভাবেই ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেননি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৬:৪২ পিএম

‘সচেতনতার অভাবেই ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেননি’

ছবি: সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাবের কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেননি।

সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়া সংরক্ষণে সহায়তার জন্য সরকার বিনা মূল্যে লবণ সরবরাহ করেছে। কোরবানির পরপরই চামড়ায় লবণ প্রয়োগ না করলে তা দ্রুত নষ্ট হয়ে যায়। এ কারণে অনেক চামড়ার মান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিক্রির ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। 

তিনি বলেন, সরকার লবণযুক্ত বা যথাযথভাবে সংরক্ষিত চামড়ার জন্যই মূল্য নির্ধারণ করে থাকে। কিন্তু ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়া অনেক মানুষ চামড়া দান করে দেন। সেসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক চামড়া পচে যায়। ফলে চামড়ার মান কমে যায় এবং নির্ধারিত মূল্য পাওয়া সম্ভব হয় না।

চামড়া খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সঠিকভাবে সংরক্ষণ করা গেলে কোরবানির পশুর চামড়া দেশের চামড়া ও চামড়াজাত পণ্যশিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। এ জন্য মাঠপর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে জানান বাণিজ্যমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে মিসাইল সদৃশ্য বস্তু পেয়ে পুলিশে ফোন

বঙ্গোপসাগরে মিসাইল সদৃশ্য বস্তু পেয়ে পুলিশে ফোন

স্কুলে জলাবদ্ধতা, মাঠ ভরাট ও রাস্তা উন্মুক্তের দাবি

স্কুলে জলাবদ্ধতা, মাঠ ভরাট ও রাস্তা উন্মুক্তের দাবি

ডাস্টবিন ফাঁকা, পুকুরজুড়ে আবর্জনার স্তূপ

অতিষ্ঠ এলাকাবাসী ডাস্টবিন ফাঁকা, পুকুরজুড়ে আবর্জনার স্তূপ

সম্পর্ক জোড়া লাগাতে বলিউড সিনেমায় ‘চীন-বিদ্বেষ’ নিষিদ্ধ

সম্পর্ক জোড়া লাগাতে বলিউড সিনেমায় ‘চীন-বিদ্বেষ’ নিষিদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App