×

জাতীয়

আরো একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৩:৩৫ পিএম

আরো একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

ছবি: সংগৃহীত

দেশের চিকিৎসা শিক্ষার বিস্তারে ঠাকুরগাঁও জেলায় নতুন আরো একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।এর ফলে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতায় ঠাকুরগাঁও জেলায় ‘ঠাকুরগাঁও মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩৭টি সরকারি এবং ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ কার্যক্রম পরিচালনা করছে।

এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে বিইউপির তত্ত্বাবধানে ৫টি এবং ঢাকায় একটি সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ (এএফএমসি) রয়েছে। সম্প্রতি নৌবাহিনীর উদ্যোগেও চট্টগ্রামে ৫০ আসনের একটি মেডিকেল কলেজ চালু করা হয়েছে।

অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত নভেম্বর মাসে আসনসংখ্যা পুনর্বিন্যাসের পর বর্তমানে সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট ৫ হাজার ১০০টি এবং বেসরকারি মেডিকেল ৬ হাজার ১টি আসন রয়েছে। এর বাইরে সেনাবাহিনী ও নৌবাহিনীর অধীনে পরিচালিত কলেজগুলোর আসনসহ বর্তমানে দেশে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনার জন্য সর্বমোট আসনসংখ্যা ১১ হাজার ৫২৬টি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে নতুন এই সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের বড় একটি অংশের শিক্ষার্থীদের উচ্চতর চিকিৎসা শিক্ষার সুযোগ তৈরি হবে এবং স্থানীয় বাসিন্দারা উন্নত স্বাস্থ্যসেবার আওতায় আসবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চীন সফরে ট্রাম্পকে যা খাওয়ালেন শি জিনপিং

চীন সফরে ট্রাম্পকে যা খাওয়ালেন শি জিনপিং

হাম ও উপসর্গে আরো ১২ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরো ১২ শিশুর মৃত্যু

ইউক্রেনীয় ড্রোন কাণ্ডে লাটভিয়ায় সরকার পতন

ইউক্রেনীয় ড্রোন কাণ্ডে লাটভিয়ায় সরকার পতন

‘পরিমার্জন হচ্ছে ২০২৭ সালের পাঠ্যবই’

‘পরিমার্জন হচ্ছে ২০২৭ সালের পাঠ্যবই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App